Friday, June 19, 2026

কলকাতায় ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! রবিবার সকাল থেকেই শুরু রুটমার্চ

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। চব্বিশ ঘণ্টাও পেরোয়নি প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। আর তার মধ্যেই ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) এসে পৌঁছল কলকাতায়। রবিবার সকালে সার্ভে পার্ক (Survey Park) এলাকায় বিএসএফের (BSF) জওয়ানদের রুটমার্চ করতে দেখা যায়। পাশাপাশি কসবার (Kasba) কমিউনিটি হলেও দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের। সূত্রের খবর, রবিবার থেকেই কলকাতার একাধিক জায়গায় রুট মার্চ শুরু করেছে তারা। তবে কেন্দ্রের মোদি সরকারের এমন সিদ্ধান্তকে একেবারেই ভালো ভাবে দেখছে না বিরোধীরা।বিরোধীদের অভিযোগ, ভোট কবে তার এখনও ঠিক নেই। এদিকে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে রাস্তায় মার্চ (Route March) শুরু করে ভয় দেখানোর চেষ্টা বিজেপির। কিন্তু বাংলায় এসব করে যে লাভের লাভ কিছুই হবে না তা পরিষ্কার।

ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রুট মার্চ শুরু হয়ে গেছে। শনিবার থেকেই জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহারে তাদের রুটমার্চ চলছে। এবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়াতেও শুরু হল রুটমার্চ। রবিবার সকাল থেকেই বনগাঁয় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। এদিকে রবিবারই রাজ্যে পোঁছে যাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দলে থাকছেন ১৫ জন সদস্য। সন্ধ্যে ৬ নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, ইলেকশন কমিশনের ডেপুটি কমিশনার, রাজ্য পুলিশের নোডাল অফিসার।

 

 

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...