Thursday, May 28, 2026

মুচলেকা দিয়ে সন্দেশখালিতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’, নেই নারী নির্যাতনের অভিযোগ

Date:

Share post:

সন্দেশখালিতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হতে দিতে চাইছে না বিরোধীরা। সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। অভিযোগের আঙুল ওঠা শেখ শাহজাহানকে গ্রেফতার করার পরে স্থানীয় মানুষও এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। অথচ তারপরেও যেন লোকসভা ভোট পর্যন্ত সন্দেশখালিতে শান্তি প্রতিষ্ঠা হতে দিতেই চান না বিরোধীরা। রবিবারও পুলিশের বাধা উপেক্ষা করে সন্দেশখালি পৌঁছালো দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। যদিও গ্রামে ঘুরে নারী নির্যাতন নিয়ে কোনও অভিযোগের কথা বললেন না তাঁরা।

হাইকোর্টের নির্দেশ পেয়ে রবিবার সন্দেশখালি পৌঁছায় দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থার ৬ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর সেই প্রতিনিধি দলের সদস্যরা পুলিশের কাছে মুচলেকা দেয়। ১৪৪ ধারা জারি থাকা গ্রামে দুজন যাওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁদের যাওয়ার অনুমতি দেয় পুলিশ। তবে নতুন করে সন্দেশখালি গিয়ে মানুষেক ক্ষোভ জানতে গিয়ে গ্রামের মানুষের শান্ত জীবনে আবার অশান্তি ডেকে আনার সম্ভাবনা ছিল প্রবল।

তবে প্রতিনিধিদলের সদস্যরা গ্রাম ঘুরে এসে জানান গ্রামের মানুষ বিভিন্ন অত্যাচারের কথা বর্ণনা করেছে। তোলাবাজি ও না দিলে গ্রামের মানুষের নামে থানায় মিথ্যা অভিযোগ থেকে পোল্ট্রি ফার্মে আগুন লাগানোর অভিযোগও পান তাঁরা। তবে বিজেপি সমর্থিত কমিটিও গ্রাম ঘুরে এসে প্রবলভাবে নারী নির্যাতনের কোনও অভিযোগের কথা জানালেন না। বিরোধী দলের প্রচারে বারবার উঠে আসা নারী নির্যাতনের অভিযোগ ছাড়াই রিপোর্ট রাজ্যপালের কাছে পেশ করতে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা? এখন সেই প্রশ্নই উঠছে।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...