Friday, June 19, 2026

কেন আইপিএল -এ দিল্লি দলে নেই সরফরাজ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

অভিষেক টেস্টেই জোড়া হাফ সেঞ্চুরি করে জাত চিনিয়েছেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে দুর্দান্ত সফর। অথচ, সেই সরফরাজকেই আসন্ন আইপিএলের জন্য দলে রাখেনি দিল্লি ক্যাপিটালস। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত তানিয়ে অবশেষে মুখ খুলেছেন দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‘সরফরাজ দারুণ প্রতিভাবান। দুর্দান্ত ফর্মেও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে। কিন্তু আমার মতে, ও মূলত লাল বলের ক্রিকেটার। পাঁচ দিনের ক্রিকেটেই ওর সেরটা বেরিয়ে আসে।’’ সৌরভ আরও বলেন, ‘‘টি-২০ ক্রিকেট আলাদা ফর্ম্যাট। সরফরাজ ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। তবে লক্ষ্য করে দেখুন, এই রানের বেশিরভাগটাই এসেছে রঞ্জিট্রফি ও প্রথম শ্রেণির ক্রিকেটে। তবে একটা কথা বলতে চাই, রান করলে সেটা আজ না হোক কাল, কাজে আসবেই।’’

এদিকে, আসন্ন আইপিএলেই ২২ গজে ফিরছেন ঋষভ পন্থ। সৌরভ বলছেন, ‘‘ঋষভ অনেকদিন খেলার মধ্যে ছিল না। আশা করি, ও খুব দ্রুত নিজের সেরা ছন্দ ফিরে পাবে। তবে ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। মনে রাখতে হবে ১৭-১৮ মাস ও কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। ঋষভ নিজে মাঠে নামার জন্য ছটফট করছে। আমরাও ওকে নিয়ে খুব খুশি। দেখা যাক কী হয়।’’ সৌরভ আরও জানিয়েছেন, আগামী ৫ মার্চ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিট সার্টিফিকেট পেয়ে যাবেন পন্থ।

আরও পড়ুন- মোহনবাগানের মাথায় শুধু ডার্বি, কী বললেন কোচ হাবাস?


Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...