Friday, June 19, 2026

এক মঞ্চে শাহরুখ-সলমন- আমিরের ডান্স! চমকে দিলেন আম্বানিরা

Date:

Share post:

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Ananta Ambani Radhika Marchant Pre wedding ceremony)বহু প্রতীক্ষিত প্রাক-বিবাহের অনুষ্ঠান নিয়ে গুজরাটের জামনগর (Jamnagar) এখন জমজমাট। হলিউড-বলিউড তো বটেই, বিদেশি শিল্পপতি থেকে তারকাদের উপস্থিতিতে এখন আলোচনার শিরোনামে আম্বানি পরিবার। রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠানের আজ তৃতীয় তথা শেষ দিন। প্রথম দিনের আকর্ষণ ছিলেন হলিউড তারকা রিহানা (Rihanna)। তবে দ্বিতীয় দিনে মঞ্চে লাইম লাইট কেড়ে নিলেন শাহরুখ, সলমন ও আমির খান (Shahrukh Khan, Salman Khan, Amir Khan)। শুধু যে একসঙ্গে তিনজনে পারফরম্যান্স করলেন তাই নয়, পাশাপাশি একে অন্যের সিগনেচার স্টেপ নকল করে চমক দিলেন।

আম্বানি পরিবারে তিন দিনের প্রাক বিবাহ উৎসবে একেক দিনের জন্য একেক বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’, ড্রেস কোড ছিল ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড বজায় রেখেছিলেন প্রত্যেকে। এরপরের থিম ছিল ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের পরতে হয় সাফারি-থিমের আউটফিট। ‘ড্যাজলিং দেশি রোমান্স’ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ এশীয় পোশাক পরতে হয়েছিল সকল আমন্ত্রিতকে। এই গোটা বিষয়টি পরিকল্পনার ভাবনা চিন্তার নীতা আম্বানির (Neeta Ambani)। তবে দ্বিতীয় সন্ধ্যায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন এক মঞ্চে বলিউডের তিন খান। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে যেভাবে ‘নাটু নাটু’র সিগনেচার স্টেপ করলেন সলমন- শাহরুখ – আমির, তা নিঃসন্দেহে এক পরিপূর্ণ বলিউড ফ্যামিলির ছবিটাই তুলে ধরল।


Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...