Friday, June 19, 2026

এটাই কি ধোনির শেষ আইপিএল ? কী বললেন মাহির কাছের বন্ধু

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে ক্রীকেটপ্রেমীদের মধ্যে। আর এরই মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে ধোনি সমর্থকদের মধ্যে , এটাই কি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? আর এই নিয়ে এবার মুখ খুললেন ধোনির ছেলেবেলার বন্ধু পরমজিৎ সিং।

এদিন এক অনুষ্ঠানে পরমজিৎ বলেন, “ আমার মনে হয় না আইপিএলে এটাই ধোনির শেষ মরশুম। এখনও যথেষ্ট ফিট ধোনি। আমার তো মনে হয়, আরও এক বা দু’বছর অনায়াসে খেলতে পারবে। আরও একটা বছর তো খেলবেই। কারণ এই বয়সেও ধোনির ফিটনেস দারুণ।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল-এ খেলছেন ধোনি। গতবছর ধোনির নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। তবে গতবছর অবসরের জল্পনা উড়িয়ে দিয়ে মাহি জানিয়ে দিয়েছিলেন ২০২৪ আইপিএল-এও খেলবেন তিনি। নিজের অবসর নিয়ে মুখ খোলেননি তিনি।

আরও পড়ুন- কেন আইপিএল -এ দিল্লি দলে নেই সরফরাজ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...