Sunday, April 5, 2026

অশালীন ভিডিও ফাঁস আরও এক বিজেপি সাংসদের, বাধ্য হলেন প্রার্থীপদ প্রত্যাহারে

Date:

Share post:

দেশের একমাত্র দল যারা দীর্ঘদিন ধরে চমকেই বিশ্বাসী, এবার তাদের প্রার্থী তালিকা প্রকাশের পরই একাধিক রাজ্যে উঠছে সেই তালিকা নিয়ে নিজেদের অন্দরেই প্রশ্ন। অশালীনতার অভিযোগে আরও এক প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহার করাতে বাধ্য হল বিজেপি। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাংসদ ও মধ্যপ্রদেশের বারাবাঁকির (Barabanki) প্রার্থী উপেন্দ্র সিং রাওয়াত। যদিও প্রার্থী পদ প্রত্যাহারের পর সাংসদ দাবি করেন অশালীন ভাইরাল ভিডিওটি ‘এডিটেড’ (edited)।

শনিবার লোকসভা ভোটের ১৯৫ জনের তালিকা প্রকাশ করা হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এরপর পথ দেখিয়েছে বাংলা। আসানসোলের বিজেপি প্রার্থী ভোজপুরি শিল্পী পবন সিংয়ের অশালীন ভিডিও প্রকাশ করে বাংলার মহিলাদের প্রতি তাঁর মনোভাবের দিকটি তুলে ধরা হয়। এরপরই বিজেপি নেতৃত্বের চাপে প্রার্থীপদ প্রত্যাহার করেন পবন সিং। সোমবারও একইভাবে প্রার্থী পদ প্রত্যাহার হল মধ্যপ্রদেশের বারাবাঁকির প্রার্থী সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হওয়া ভিডিওতে একজন পুরুষকে একজন মহিলার সাথে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। পুরুষটিকে উপেন্দ্র সিং বলে দাবি করা হয়।

তবে প্রার্থী পদ প্রত্যাহারের পাশাপাশি উপেন্দ্র সিংয়ের দাবি ‘এডিটেড ভিডিও যা ভাইরাল হয়েছে তা DeepFake AI প্রযুক্তিতে তৈরি। যার জন্য আমি একটি এফআইআর দায়ের করেছি। বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে এর আবেদন জানিয়েছি যেন তিনি এর তদন্ত করেন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি জনজীবনে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।’

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...