Saturday, April 4, 2026

এবার রুপালি পর্দায় মহুয়া, সৃজিতের ছবিতে হাতেখড়ির গুঞ্জন! তাহলে কী রাজনীতি ছাড়ছেন

Date:

Share post:

রাজনীতিতে মোস্ট স্টাইলিশ নেত্রী। সংসদের অলিন্দ্য থেকে কৃষ্ণনগরে নিজের কেন্দ্র- সব জায়গাতেই নজর কাড়ে তাঁর ফ্যাশন। সেই প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra) এবার ফিল্মে! টলিপড়ায় তুমুল শোরগোল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukharjee) আগামী ছবিতে অভিনয় করবেন তিনি। অভিনয় থেকে রাজনৈতিক ময়দানে আসার তালিকা একেবারেই ছোটো না। হলি-বলি-টলি সব জায়গাতেই এই উদাহরণ ভুরি ভুরি। এবার সেই তালিকায় মহুয়া।

ঝকঝক চেহারা। বাংলা, হিন্দি, ইংরাজিতে চোস্ত কথা। স্লিম, স্ট্রেট চুলের উচ্চ শিক্ষিত মহুয়ার স্টাইল স্টেটমেন্ট সব সময়ই লাইমলাইটে থাকে। রাজনৈতিক মহলের তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক বাঁধলেও, তাঁর ফ্যাশন প্রশ্নাতীত। তিনি যে তাঁর আগের লোকসভা কেন্দ্র থেকেই এবার নির্বাচনে লড়বেন, সেটা একপ্রকার স্থির। কিন্তু তার মধ্যেই খবর, এবার সিনেজগতে ডেবিউ করতে চলেছেন তৃণমূল (TMC) নেত্রী মহুয়া মৈত্র (Mahuaa Moitra)।

সূত্রের খবর, হলিউড কোর্টরুম ড্রামা ‘টুয়েলভ অ্যাংরি মেন’-এর বাংলা ভার্সন আনছেন সৃজিত। সবকিছু যদি ঠিক থাকলে, আগামী জুন মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং। এর মাধ্যমেই না কি অভিনয়ে হাতেখড়ি হবে মহুয়ার। তিনি ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মিত্রদের।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...