Sunday, April 5, 2026

‘জনগর্জন’-এ বাধা মোদি সরকারের, ২২ লক্ষ টাকা নিয়েও একাধিক ট্রেন বাতিল: তুলোধনা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা আটকাতে জন্য একাধিক ট্রেন বাতিল করেছে মোদি সরকার। বিশেষ করে ৯ এবং ১০ মার্চ প্রায় ২৫০ ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী, দুটি ট্রেন চেয়েও পাচ্ছে না তৃণমূল। ব্রিগেডের সভা উপলক্ষে নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে ট্রেন চেয়েছিল তৃণমূল। সেই আবেদন বাতিল করা হয়েছে । এর আগেও ২ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার সময় ট্রেন বাতিল করেছিল রেল । সেই ট্রেন বাতিলের পরে সড়ক পথে দিল্লি পৌঁছায় তৃণমূল।

মন্ত্রী শশী পাঁজা সোমবার অভিযোগ করেন, অমিত শাহ যখন সভা করেন তার জন্য স্পেশাল ট্রেন দেওয়া যায়। আসলে ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ব্রিগেডের ভয় এখন থেকে। ভয় পেয়ে তাই ভাবছে ট্রেন দুটো দিলে ব্রিগেডে হাজার হাজার মানুষ আসবে। ট্রেন বাতিল করলে সেটা আটকানো যাবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিজেপি ভয় পেয়েছে। ট্রেন বাতিল করে এভাবে তৃণমূলকে আটকানো যাবে না। ট্রেন বাতিল করলে ভাবছে লোকজন আসবে না। আরও দশ গুণ লোক আসবে। আমরা নিজেদের মতো করে বাসের ব্যবস্থা করছি।
তিনি জানান, দুটি ট্রেনের জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ২২ লক্ষ টাকা জমা দিয়েছিল তৃণমূল। সোমবার চিঠি দিয়ে আইআরসিটিসি’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন দেওয়া সম্ভব নয়।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...