Saturday, April 4, 2026

নেপোয় দই মে.রেছে! বামপন্থী আইনজীবীদের নি.শানায় এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সিপিএম “ভগবান” বানালো আর বিজেপি নেপোয় দই মেরে চলে গেল। হাত কামড়ানো শুরু হয়ে গিয়েছে বামেদের অন্দরে। মঙ্গলবার বিজেপিতে যোগ দেবেন ঘোষণার পরই সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বামপন্থী আইনজীবীদের নিশানায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের “গুরু” বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। এবার হাইকোর্টের অন্যান্য বামপন্থী আইনজীবীরাও মুখ খুলতে শুরু করেছেন।

 

এদিন সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন বামপন্থী আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনি লিখছেন, “লাল পতাকার উপর ওই সিম্বলটা না থাকলে আমাদেরকে কেউ চিনতো না , আমরা বামপন্থী আইনজীবীরা না লড়লে আপনাকেও কেউ চিনতো না।”

এরপর সায়ন আরও লিখছেন, “মামলা নিজে হেঁটে হেঁটে এজলাসে যায় নি, ২০২১-এর আগে একই মামলায় হেরেছি আবার সেই মামলায় মোড় ঘুরিয়েছে কিছু নথির জন্য সরকারের ঘর থেকে সেই নথিও জোগাড় হয়েছে আমাদের বামপন্থী আইনজীবিদের নিজের দমে। আপনি অর্ডার লিখেছেন আইনজীবী সারারাত ধরে মামলা তৈরি করেছে , স্বাভাবিকভাবেই মিডিয়া বামপন্থী আইনজীবীকে মসিহা বা ভগবান বানাবে না ( যদিও বা দলও বানায় নি!!) তাই আপনি হয়েছেন ,মসিহা। লড়াইয়ের ময়দান অনেক বড়, লম্বা, সেই লড়াই জারি আছে একটা পার্থ, মানিক নয় মনি মুক্তরা এখন স্বচ্ছন্দে জেলের বাইরে আর আপনি!! টেট পরীক্ষা জালিয়াতির নায়ক বিশ্বজিৎ কুন্ডুর সাথে একই দলে ঝান্ডা ধরবেন , আপনি আজকের পর থেকে আর বিচারপতি নন ,জমিদারি আর ইমিউনিটি দুই শেষ ,আপনি এখন সাধারন মানুষ , রাস্তায় গাড়ি দাঁড়ি করিয়ে যে কেউ এখন জিজ্ঞেস করতেই পারে “বিচারপতির চেয়ারে বসে একের পর এক অর্ডারে সই করার পরেও ইডি অথবা সিবিআই কোনও মাথা অবধি পৌছাতে পারে নি , কিসের ইসারায় পার্থ চ্যাটার্জির গ্রেফতারের পরে তদন্ত শ্লথ হয়ে গিয়েছে ,মাথা কোথায়?” উত্তর তৈরি রাখুন।”

আরও পড়ুন- নির্বাচন কমিশনের বৈঠকে ‘অসম্মান’ বাংলার আধিকারিকদের, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...