Saturday, June 13, 2026

ট্রেন না দিয়ে বাধা কেন্দ্রের, ব্রিগেডের জনগর্জন সভায় প্রতিবাদের টর্নেডো হবে: হুঙ্কার মমতার

Date:

Share post:

বুকিং সত্ত্বে ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের (TMC) জনগর্জন সভার জন্য ট্রেন দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরে (West Mednapur) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা। বলেন, চলুন সবাই ব্রিগেডে। বাংলার প্রতিবাদে গর্জন, তর্জন, তুফান, টর্নেডো হবে।


বাংলার বকেয়া অন্যায়ভাবে আটকে রেখেচে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি গরিব মানুষদের। আটকে রয়েছে আবাস যোজনার টাকাও। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার প্রস্তুতিতে জেলায় জেলায় তুঙ্গে উন্মাদনা। এই পরিস্থিতিতে এদিন মেদিনীপুরের সভা থেকে সবাইকে জনগর্জন সভায় যোগ দেওয়া আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। আর এই সভায় বাংলার মানুষকে আসতে বাধা দিচ্ছে মোদি সরকার। এর প্রতিবাদে গর্জে ওঠেন মমতা। তিনি বলেন, ‘‘ব্রিগেডে একটা সভা ডেকেছি। গর্জন সভা। বাংলার গর্জন। কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। কেন আমাদের রেলের অনুমতি দেওয়া হয় না। একেক রকম নিয়ম! এটা কি মগের মুলুক। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামীর গর্জন বাংলাই করবে। চলুন সবাই ব্রিগেডে।’’




Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...