Sunday, March 15, 2026

কাটল জট, ব্রিগেডের দিনই হচ্ছে ডার্বি, কখন মুখোমুখি হচ্ছে ইস্ট-মোহন ?

Date:

Share post:

অবশেষে মিটল সমস্যা। ১০ মার্চই হচ্ছে আইএসএলের ফিরতি ডার্বি। দীর্ঘ আলোচনার পর, সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ মার্চ হচ্ছে মেগা ডার্বি। জানা যাচ্ছে, রাত ৭ : ৩০ টা নয়, ম্যাচ হবে রাত সাড়ে আটটায়। তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশের দিনই হবে ডার্বি। সূচি অনুযায়ী ১০ মার্চ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে পরিবর্তন হচ্ছে ম্যাচের সময়ের।

১০ মার্চ তৃণমূলের ব্রিগেড। ব্রিগেড সমাবেশের কারণে ফিরতি ডার্বি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পুলিশের আপত্তিতে ম্যাচ জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এফএসডিএল। কিন্তু ইস্টবেঙ্গল চিঠি দিয়ে তাদের জানিয়ে দিয়েছিল, কলকাতা ডার্বি তারা কলকাতাতেই খেলবে। গতকাল এই নিয়ে দীর্ঘ বৈঠক হয়। সেখানে পুলিশ অনুমতি দেয় রাত ৯ টা ম্যাচ আয়োজন করার। এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই বেঁকে বসে আইএসএলের আয়োজক এফএসডিএল। তাদের দাবি, রাত ৯ টায় ম্যাচ শুরু হলে সেই সময়ে টিভি স্লট দেওয়া যাবে না। খুব বেশি হলে রাত ৮ টা থেকে স্লট দিতে পারে সম্প্রচারকারী সংস্থাটি। সেক্ষেত্রে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাবও ওঠে। তবে মঙ্গলবার বিধাননগর পুলিশের সঙ্গে ফের আলোচনায় বসে ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। তারপরেই ডার্বির দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ডার্বি হচ্ছে কলকাতাতেই। তবে রাত ৯ টা নয়, ম্যাচ হবে সাড়ে আটটায়।

এদিকে, এফসি গোয়ার বিরুদ্ধে আগামিকাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। গোয়ার বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াচ্ছে লাল-হলুদ। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন হিজাজি মাহের। চোট সারিয়ে ফিরছেন সাউল ক্রোসপোও। ৬ ম্যাচ পর ৬ বিদেশিকে পাবেন কোচ কার্লেস কুয়াদ্রাত।

আরও পড়ুন- লক্ষ্য তিন পয়েন্ট, গোয়াকে সমীহ লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...