Saturday, April 4, 2026

নির্বাচন কমিশনের বৈঠকে ‘অসম্মান’ বাংলার আধিকারিকদের, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে অসম্মানিত করা হয়েছে বাংলার আধিকারিকদের, অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি লোকসভা ভোটের আগে কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকার রাজ্যের আধিকারিকদের ওপর চাপ তৈরি করছে বলেও অভিযোগ তোলেন তিনি। ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় বাংলার অসম্মানের বিরুদ্ধে জনগর্জন সভায় যোগ দেওয়ার অনুরোধ করেন সাধারণ মানুষকে।

সোমবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক হয় রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার থেকে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্য পুলিশের ওপর আস্থা রাখেন। তিনি বলেন রাজ্য পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের, প্রাথমিকভাবে তাদের এই প্রতিশ্রুতির ওপর সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। অথচ সোমবার একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার থেকে রাজ্য পুলিশের ডিজিকেও কড়া ভাষায় আক্রমণ করে কমিশন।

এরপরই মুখ্যমন্ত্রীর দাবি, “বাংলাকে অসম্মান করার যে প্রবণতা তৈরি হয়েছে এরকম আগে ছিল না। বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনও ঘটেনি।” তবে রাজ্যের আধিকারিকদের ওপর দুর্ব্যবহার কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশেই হচ্ছে এমনটাও দাবি করেন তিনি। তাঁর দাবি, “জেতার ক্ষমতা থাকলে মানুষের কাছে আবেদন করে জিতুক। কেন্দ্র সরকার আধিকারিকদের ওপর চাপ দিয়ে যেভাবে নির্বাচন করতে চাইছে সেই নির্বাচন আমরা চাই না। আমরা বিজেপি নির্বাচন চাই না। বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের বলব একবার উত্তরপ্রদেশে যান।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...