Saturday, April 4, 2026

গর্ভপাতের সিদ্ধান্ত নেবেন মহিলারাই, হস্তক্ষেপ করবে না সংবিধান!

Date:

Share post:

মহিলাদের শরীর নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারোর নেই। নিজেদের গর্ভপাতের (Abortion Constitutional Right) বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মহিলারাই। সেক্ষেত্রে সংবিধান হস্তক্ষেপ করতে পারবে না। যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফ্রান্স (France)। বিশ্বের প্রথম দেশ হিসেবে মহিলাদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিল এই রাষ্ট্র। প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটার বলেন, “বিশ্বের এক নতুন যুগের সূচনা হচ্ছে। আমরা সমস্ত মহিলাদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর আপনার এবং কেউ আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।”

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিশ্বের কাছে বিশেষ বার্তা দিল ফ্রান্স (France)। অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টি নিয়ে সোমবারই ফ্রান্সের পার্লামেন্টের দুই কক্ষে যৌথ ভোটাভুটি হয়। গর্ভপাতকে (Abortion) স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৭৮০টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭২টি। ফ্রান্সে দীর্ঘদিন ধরেই মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়ার দাবি উঠেছিল। ১৯৭৪ সালে এই বিষয়ে আইনও প্রণয়ন হয়েছে। কিন্তু তারপরে ডানপন্থীদের চূড়ান্ত বিরোধীতায় বিষয়টি এগোয়নি। সমীক্ষায় দেখা যায় ৮৫% মানুষ মহিলাদের এই অধিকার দেওয়ার বিষয়টি সমর্থন করেছেন। গ্যাব্রিয়েল সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেদেশের বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। আইফেল টাওয়ারের নীচে দাঁড়িয়ে ‘মাই বডি মাই চয়েস’ প্ল্যাকার্ড নিয়ে মহিলাদের উল্লাস করতেও দেখা যায় ।

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...