Tuesday, June 2, 2026

টিকিটের প্রলোভন! বিজেপি রাজ্য নেতৃত্বের মুখের উপর “না” বললেন রাজন্যা

Date:

Share post:

গত বছর তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে নজর কেড়েছিলেন রাজন্যা হালদার। ধর্মতলার সেই মঞ্চ থেকে এক তরুণী স্লোগান দিয়েছিলেন, ‘জুলমি জব জব জুলুম করেগা, সত্তাকে হাতিয়ারো সে; চপ্পা চপ্পা গুঞ্জ উঠেগি মমতাদিদিকি নাড়ো সে, অভিষেকদাকে নাড়ো সে…।’ ধীরে ধীরে তৃণমূলের ছাত্র সংগঠনে আলাদা জায়গা করে নেন রাজন্যা। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান।

সবকিছু সঠিক পথেই চলছিল। তবে জানা যাচ্ছে, লোকসভা ভোটের মুখে রাজন্যাকে বড়সড় অফার দেওয়া হয়েছে বিজেপির তরফে। পদ্ম শিবিরে যোগদান দেওয়ার আর্জি জানানো হয়েছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার কথাও বলা হয়েছে। রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা নাকি ফোন করে এই প্রস্তাব দিয়েছেন রাজন্যাকে।৭ মার্চের মধ্যে রাজন্যাকে তাঁর মতামত জানাতেও অনুরোধ করা হয়েছে বলে খবর। রাজন্যার পাশাপাশি তাঁর স্বামী প্রান্তিক চক্রবর্তীর কাছেও বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে বলেই সূত্রের দাবি।

তবে রাজন্যা বা তাঁর স্বামী প্রান্তিক বিজেপির সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছেন। জানিয়েছেন, বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। বরং, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করবেন। এখন তৃণমূলের ব্রিগেডের প্রচারেই ব্যস্ত রাজন্যা বা তাঁর স্বামী প্রান্তিক।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...