Friday, April 3, 2026

প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সরকারি টাকা তছরুপের অভিযোগ

Date:

Share post:

স্বেচ্ছাসেবী সংস্থার নামে সরকারি টাকা নিয়ে নয়ছয় করার অভিযোগ উঠল কংগ্রেসের প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদের (Salman Khurshid) স্ত্রী লুইস খুরশিদের বিরুদ্ধে। প্রায় সাড়ে একাত্তর লক্ষ টাকা নয়ছয়ের (money laundering) অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই দুর্নীতিতে লুইস খুরশিদ সহ সংস্থার দুই সদস্যের নামেও অভিযোগ করে ইডি। উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা এই আর্থিক তছরুপ মামলায় ১৭টি এফআইআর দায়ের হয়।

ইডি-র দাবি ডঃ জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্টের জন্য ভারত সরকারের সহায়তার বাবদ দেওয়া ৭১.৫০ লক্ষ টাকা সংস্থার উন্নয়নের খাতে ব্যবহার না করে ব্যক্তিগত কারণে ব্যবহার করা হয়েছিল। মূলত বিভিন্ন সচেতনতা মূলক শিবির (camp) আয়োজন করার জন্য এই টাকা দেওয়া হয়েছিল। সংস্থার প্রতিনিধি প্রত্যুষ শুক্লা, সেক্রেটারি মহম্মদ আথার ও প্রজেক্ট ডিরেক্টর লুইস খুরশিদ ব্যক্তিগত প্রয়োজনে খরচ করেন ওই টাকা। এই ঘটনায় ইডি এই সংস্থার নামে ফারুকাবাদ এলাকায় থাকা ১৫টি জমির দলিল (land parcel) ও চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...