Tuesday, March 17, 2026

নতজানু তাপস! ছবি পোস্ট করে বিজেপি-ওয়াশিং মেশিন নিয়ে মোক্ষম খোঁচা অভিষেকের

Date:

Share post:

বাড়িতে ইডি-র অভিযানের দুমাসের মধ্যেই পদ্মশিবিরে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। বাংলার শাসকদল বারবার অভিযোগ করে বিজেপি ওয়াশিং মেশিন। সেখানে গেলে সিবিআইয়ের এফআইআর-এ নাম থাকা নেতারও কোনও শাস্তি পেতে হয় না। অভিযোগ তৃণমূল নেতৃত্বের। বুধবার, তাপস রায়ের বিজেপি-তে যোগদানের পরেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে, অভিষেক লেখেন, এটা বিজেপির জমিদারি স্বভাবের প্রকৃষ্ট প্রমাণ।

এদিন সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “বিজেপির ‘ওয়াশিং মেশিন’ গল্পটি চলছে। কারণ বাড়িতে ইডি-র হানার দুমাসের মধ্যেই বাংলা-বিরোধী গ্যাং-এ যোগ দিলেন তাপস রায়। এই ছবিটি বাংলার জনগণের কাছে শক্তিশালী প্রমাণ, কেন বিজেপির আচরণকে জমিদার বলে উল্লেখ করা হয়।“

এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া অভিযুক্ত নেতাদের শাস্তি বা বিচার না হওয়ায় গেরুয়া শিবিরকে ‘ওয়াশিং মেশিন’ বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রকাশ্য সভায় বিজেপি লেখা প্রতীকি ওয়াশিং মেশিনে একদিক থেকে কালো কালো কাপড় ঢুকিয়ে ওপর দিক থেকে সাদা কাপড় বের করে প্রবল কটাক্ষ করেন। এদিন তাপস রায়ে বিজেপিতে যোগদানকেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ‘ওয়াশিং মেশিন’ প্রসঙ্গ তুলে আক্রমণ করলেন।

আরও পড়ুন- মহিলাদের অধিকার রক্ষায় এবার রাজপথে মমতা- অভিষেক

spot_img

Related articles

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...