Tuesday, June 23, 2026

জনগর্জন-এর ডাকে হুংকার যোগ ডোমজুড় বিধানসভা কেন্দ্রে

Date:

Share post:

১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা , আবাস যোজনা সহ রাজ্যের একাধিক প্রকল্পের টাকা এবং একাধিক বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ মার্চ জনগর্জন- এর ব্রিগেড চলো- এর ডাক দিয়েছেন।

ডোমজুড় বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ১০ মার্চের ব্রিগেডের প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা: শশী পাঁজা, বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, ডোমজুড় তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ । সেই নির্দেশেই সাড়া দিতে আয়োজন করা হয়েছিল এই সভার।

মন্ত্রী শশী পাঁজা বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব কিন্তু নির্বাচনের দিন ঘোষণার আগেই সেন্ট্রাল ফোর্স ফলত বোঝাই যায় গণতন্ত্রের মান কতটা রক্ষা পাবে। ভোটের প্রচারের সময় শুধুমাত্র নরেন্দ্র মোদিকে বাংলায় দেখা যায়। “গালি কা গুন্ডা ” বলে কটাক্ষ মন্ত্রী শশী পাঁজার। জনসংযোগের ক্ষেত্রে বিজেপির প্রলোভনে পা না দিয়ে বুথ কর্মীদের পাশে থেকে প্রচারে পা মেলাতে হবে, এমনটাই বলছেন মন্ত্রী শশী পাঁজা।
ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ এদিন মনে করিয়ে দেন, দিল্লির ধর্না মঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের ১৫ লাখ টাকার মিথ্যা প্রতিশ্রুতির কথা। বাংলাকে দমানো যাবে না। বাংলার মানুষকে জোর করে হয় দেখিয়ে আর ইডি, সিবিআই দিয়ে বাংলাকে জব্দ করা যাবে না।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...