Saturday, June 6, 2026

তৃণমূলের প্রার্থী করানোর নামে কোটি টাকার প্রতারণা! গ্রেফতার বিজেপি বিধায়কের সচিব

Date:

Share post:

লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের জালে এ রাজ্যের এক বিজেপি বিধায়কের (BJP) সচিব। অভিযোগ, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি। অভিযুক্তকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ধৃতের নাম জানেদুল হক চৌধুরী। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এক বিজেপি বিধায়কের ব্যক্তিগত সচিব। সে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা।

জানা গিয়েছে, তৃণমূলের প্রভাবশালী এক নেতার সই জাল করে ধৃত লক্ষ লক্ষ টাকার তোলাবাজি করেছেন। অভিযুক্তের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের সিল এবং প্যাড বাজেয়াপ্ত করা হয়েছে। এই মর্মে তৃণমূলের তরফে ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, জালিয়াতি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানতে পেরেছে, দলীয় পদের পাশাপাশি লোকসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার নাম করেও একাধিক ব্যাক্তির থেকে টাকা তুলেছেন অভিযুক্ত। তৃণমূল যুব নেতার পরিচয় দিতেন ধৃত জানেদুল। পার্ক স্ট্রিট এবং করেয়া থানা এলাকায় অভিযুক্তের দু’টি বাড়িও রয়েছে। তোলাবাজির পরিমাণ কোটি টাকাও হতে পারে বলে অনুমান পুলিশের।

 

 

 

 

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...