Monday, March 30, 2026

সাইবার ফাঁদ রুখতে তৎপর সরকার! অপরাধীদের দমন করতে চালু নয়া পোর্টাল

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে দেশে সাইবার জালিয়াতির (cyber crime) ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। যার জেরে সর্বস্ব খুইয়ে পথে বসার হাল মানুষের। বহুদিন এই প্রতারণা চললেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এবার কোমর বেঁধে নামল সরকার (Govt of India)। সম্প্রতি ভারত সরকার সাইবার অপরাধ এবং অপরাধীদের দমন করতে ফের একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। যে পোর্টালের (Online portal) নাম দেওয়া হয়েছে ‘চক্ষু’ (chakshu)। এই পোর্টালে, ভারতের সমস্ত নাগরিক সাইবার জালিয়াতির বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

সরকারের দাবি এই নতুন পোর্টালের কাজ, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, ভুয়ো, বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলক বার্তা যাতে না ছড়ায় সেই দিকে নজর রাখা। পাশাপাশি এই নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে, ভারতের প্রতিটি মানুষ অনলাইনে যে কোনও ধরনের প্রতারণা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। তবে কোথায় পাবেন পোর্টাল? ভারত সরকারের এই পোর্টাল আপনি পাবেন সঞ্চার সাথী ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা পরিচালিত হয়।
চক্ষু পোর্টালের মাধ্যমে একদিকে যেমন আর্থিক কেলেঙ্কারি, ভুয়ো ভোক্তা সহায়তা, ভুয়া সরকারি কর্মকর্তা, জাল চাকরির বিষয়ও জানা যাবে তেমনি ঋণের অফারের যে কোনও জাল মেসেজ ও কল সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। রিপোর্ট করার সময় আপনাকে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। তারপরেই আপনার রিপোর্ট নেওয়া হবে। রিপোর্ট পৌছলে একটি নোটিফিকেশন আসবে। তারপরই শেষ হবে পুরো প্রক্রিয়া।

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...