Saturday, April 4, 2026

উঠে যাচ্ছে উচ্চমাধ্যমিক! নতুন ফরম্যাট ঘোষণা শিক্ষা দফতরের

Date:

Share post:

অবশেষে পরিবর্তিত হতে চলেছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম্যাট। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এবার চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি! কিন্তু কোন শিক্ষাবর্ষ থেকে?

শিক্ষা দফতর সূত্রে খবর, একাদশ শ্রেণিতে এবছর থেকে আর আগামী বছর থেকে দ্বাদশ শ্রেণিতে। ফলে ২০২৫ থেকে আর হবে না উচ্চমাধ্যমিক! দুটি সেমেস্টারের নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এখন একাদশ শ্রেণির পাঠ্যক্রমে বছরে একটাই পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের। এরপর দ্বাদশ শ্রেণিতে আরও একটি পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক।

শিক্ষা সংসদে নির্দেশিকা উল্লেখ, চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে একটা পরীক্ষা নয়, এবার থেকে ৬ মাস অন্তর হবে ২ পরীক্ষা। এরপর আগামী বছর থেকে যখন দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেলে উচ্চমাধ্য়মিক পরীক্ষা বলে আর কিছু থাকবে না। ৬ মাস অন্তর মোট ২ পরীক্ষায় বসতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বা উচ্চমাধ্যমিকের ফল নির্ধারিত হবে। আলাদা করে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে না।

মাধ্যমিক স্তরে বোর্ডের পরীক্ষা নয়, সেমিস্টার। তেমনই বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। কিন্তু সেই প্রস্তাবে সায় নেই রাজ্য সরকার। রাজ্যের নয়া শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগের মতোই দশম শ্রেণিতে মাধ্যমিক পরীক্ষা হবে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি চালু করার বিষয় খতিয়ে দেখার জন্য় বিশেষ কমিটি গঠন করেছিল শিক্ষা দফতর। কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন- মোদিতেই মাথা নোয়ালেন বিজেপিকে তোপ দাগা তাপস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...