Monday, June 15, 2026

মোদিতেই মাথা নোয়ালেন বিজেপিকে তোপ দাগা তাপস

Date:

Share post:

বাড়িতে ইডি-র তল্লাশির পর অত্যন্ত ভেঙে পড়ে বিজেপির নেতাদের, বিশেষত শুভেন্দু অধিকারীকে দুষেছিলেন তাপস রায়। বুধবার সেই শুভেন্দুর সামনে মাথা নিচু করে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। তাঁর দলবদলের এতই তাড়া ছিল যে বিধানসভায় তাঁর ইস্তফা গৃহিত হওয়ার আগেই বিজেপি পার্টি অফিসে হাজির তাপস। এমনকি দলবদলের সময় তাঁর বক্তব্যেও প্রকাশ পায় ভোটের মুখে দ্রুত দলবদলের পালা চুকিয়ে ফেলতে চাইছিলেন তিনি।

বুধবার সল্টেলেকে বিজেপি পার্টি অফিসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তাপস। তিনি বলেন, “যতদিন আর রাজনীতিতে আছি ততদিন এই (বিজেপি) পরিবারের সদস্য হিসাবে আমার ওপর যা দ্বায়িত্ব দেওয়া হবে অত্যন্ত সুচারুরূপে পালন করব। রাজ্যের এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞ তারা আমাকে গ্রহণ করেছে”।

দীর্ঘ কয়েক দশক ধরে যে তাপস রায়কে তৃণমূলের অন্যান্য নেতৃত্বের পাশে দাঁড়িয়ে জোর দিয়ে বিজেপির সমালোচনা করতে শোনা যায়, এদিন সেই তাপস রায় মাথা নিচু করে পুরদস্তুর বিজেপি কর্মীর ভঙ্গিতে প্রণাম করেন দুই নেতাকে। তবে যোগদান করতে আসার আগে পুরনো দল তৃণমূলের উদ্দেশে তিনি বলেন, “বিজেপি নিয়ে আমি কোনও কু-কথা শুনতে চাই না আমার পুরনো কলিগদের কাছ থেকে। তবে জেনে রাখুন, ওরা যদি কুকথা বলে তাহলে আমিও পাল্টা প্রতিক্রিয়া জানাব।”

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...