Tuesday, June 23, 2026

জিম করবেট ন্যাশনাল পার্কে নিষিদ্ধ টাইগার সাফারি!

Date:

Share post:

জঙ্গলে বে-আইনি কাজের জেরে সুপ্রিম কোর্টের (Supreme Court)তোপের মুখে কংগ্রেস নেতৃত্ব। জিম করবেট ন্যাশনাল পার্কে (Jim Corbett National Park) বেআইনি নির্মাণ ও জঙ্গল কেটে ফেলা নিয়ে উত্তরাখণ্ডের বিগত সরকারের রাজনীতিবিদ ও আমলাদের ভর্ৎসনা করল শীর্ষ আদালত। পার্কের ভেতরে বন্ধ হল টাইগার সাফারি (Tiger Safari)।

আদালত সূত্রে খবর এই মামলায় সিবিআইকে ৩ মাসের মধ্যে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বেঞ্চের তরফে এদিন বলা হয়, উত্তরাখণ্ডের প্রাক্তন অরণ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরক সিং রাওয়াত এবং প্রাক্তন ডিভিশনাল অরণ্য আধিকারিক কিষান চাঁদ পর্যটনের নামে অবৈধ কাজ করেছেন। এমনকি দুই অভিযুক্তের ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যান বিচারপতিরা। এরপরই আজ সুপ্রিম আদালতের বেঞ্চ একটি কমিটি গঠন করে দেয়। জিম করবেট ন্যাশনাল পার্কের (Jim Corbett National Park) গভীর অঞ্চলে যেন কোনওভাবেই সাফারি না হয় সেইদিকে লক্ষ্য রাখবে এই কমিটির সদস্যরা। পাশাপাশি জঙ্গলের বেশ কিছু জায়গায় টাইগার সাফারি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...