Monday, June 8, 2026

সুন্দরবনে বন্যা প্রতিরোধে নয়া প্রকল্প রাজ্যের!

Date:

Share post:

বিশ্বব্যাংকের (World Bank)সহায়তায় সুন্দরবনে বন্যা প্রতিরোধে (To prevent floods in Sundarbans)এক নয়া প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার (Government of West bengal)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ঘোষণা মতো পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে। একইভাবে আদিবাসীদের জন্য আলাদা ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

সুন্দরবন বন্যাপ্রবণ এলাকা। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের এই প্রান্তের মানুষের উন্নয়নের একের পর এক সদর্থক পদক্ষেপ করেছে। দুর্যোগপ্রবণ সুন্দরবনের নদী বাঁধ, বনসৃজন সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটিয়ে সেখানকার বাসিন্দাদের জীবন ও জীবিকা সুনিশ্চিত করতে বিশ্বব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে ৪১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। ৭০:৩০ শতাংশ শেয়ারে বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথভাবে এই কাজ রাজ্য সরকার করবে। আজ নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। মন্ত্রীসভার সদস্য ডঃ শশী পাঁজা সাংবাদিকদের জানান SHORE (Sustainable Harnessing Ocean Resources and Economy) নামে এই প্রকল্পে সুন্দরবনের ৩৯টি দ্বীপের ৫০ শতাংশ নদী বাঁধকে আরও সুরক্ষিত করা হবে। এছাড়াও ভূমিক্ষয় রুখতে ম্যানগ্রোভ প্রকল্প তৈরি হবে। নতুন বাঁধ তৈরির ক্ষেত্রে বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরনের বিষয়টিও দেখা হবে বলে তিনি জানিয়েছেন। রাজ্য সরকার মোট প্রকল্প খরচের এক হাজার ২৩০ কোটি টাকা খরচ করবে। বাকি টাকা দেবে বিশ্বব্যাংক। আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এদিন জানান মন্ত্রী।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...