Tuesday, June 23, 2026

কেজরিওয়ালকে তলব রাউস অ্যাভিনিউ কোর্টের! পাল্টা ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ অভিযোগ আপের

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) যত এগিয়ে আসছে লাগাতার চাপ বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) উপর। এর আগে টানা আটবার আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister Delhi)। কিন্তু সময় যত গড়াচ্ছে পরিস্থিতি যে তার পক্ষে খুব একটা আশানুরূপ হবে না তা ভালোভাবেই জানে কেজরিওয়াল। আর সেকারণেই ইডির মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সাফ জানিয়েছিলেন, ১২ মার্চের পর ইডির (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের জন্য তিনি একেবারে প্রস্তুত। কিন্তু তার আগেই কেজরিওয়ালকে ডেকে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। আগামী ১৬ মার্চ তাঁকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। তবে আদালতের নির্দেশ মেনে দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দেন কী না সেদিকে কড়া নজর থাকবে।


উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে এক টানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন এড়িয়ে চলেছেন কেজরিওয়াল। একাধিকবির তলবের পরও হাজিরা দেননি তিনি। এদিকে পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। তাঁদের দাবি ছিল, তিনি সমস্ত কাজকর্ম করলেও তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিচ্ছেন না। এই অভিযোগেই বুধবার ফের আদালতের দ্বারস্থ হয় ইডি। তারপরই বৃহস্পতিবার দিল্লির আদালত অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল।

আর আদালতের এমন নির্দেশের পর আপের তরফ থেকে দাবি করা হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতারের উদ্দেশ্যেই বারবার তাঁকে তলব করছে ইডি। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে আক্রমণ করেছে তাঁরা।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...