Saturday, April 4, 2026

চড়ছে পারদ, ‘জনগর্জন সভা’র বাকি আর মাত্র ৩ দিন!

Date:

Share post:

১০ মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের (TMC) ডাকে জনগর্জন সভা। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। জেলায় জেলায় চূড়ান্ত প্রস্তুতি। আজ তৃণমূল কংগ্রেসের তরফে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে ‘জনগর্জন সভা’র (Janogorjon Sabha) উন্মাদনা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা হয়, পর্দা ওঠার সঙ্গে সঙ্গে ‘জনগর্জন সভা’র প্রত্যাশা চরমে উঠেছে। বাকি মাত্র ৩ দিন! ব্রিগেড সভায় যারা আসবেন তাঁদের থাকার এবং খাওয়া-দাওয়ার যাতে কোনও অসুবিধা না হয় তা সরেজমিনে খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৈরি হচ্ছে বাংলা। ব্রিগেডেই দিল্লির বঞ্চনার জবাব দেবেন বাংলার মানুষ।

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি মোশন পোস্টারের ভিডিও শেয়ার করা হয়। বুধবারই একটি ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, ”১০ তারিখ ব্রিগেডে জনগর্জন হবে।”তিনি বলেন, “বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাকে বিকৃত সংস্কৃতি তৈরি করার চেষ্টা হচ্ছে, তা বাংলা কোনওদিন মানে না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাংলা মনে করে ধর্ম যার যার উৎসব সকলের। বাংলার সংস্কৃতিকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। বাংলা সকলকে আপন করে নেয়। বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য গর্জন ব্রিগেড তৈরি করার আহ্বান জানান তিনি।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভার প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন শিবিরে পৌঁছে যাচ্ছেন। তিনি আগেই জানিয়েছিলেন যে লোকসভা ভোটের আগে বাংলার ক্ষমতার ট্রেলার দেখবে কেন্দ্রের সরকার। সেই মতো তৃণমূল কংগ্রেসের তরফে তুঙ্গে প্রস্তুতি। সভা শুরুর তাই ৭২ ঘণ্টা আগে দলের তরফে প্রকাশ করা মোশন পোস্টার কর্মী সমর্থকদের আরও বেশি করে উজ্জীবিত করবে বলেই মনে করা হচ্ছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...