Saturday, April 4, 2026

প্রার্থী তালিকায় নাম নেই! বিজেপি সাংসদ জন বার্লা কি এবার তৃণমূলে

Date:

Share post:

তড়িঘড়ি করে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে প্রথম পর্যায়ের ২২ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপর থেকেই ধাক্কায় বেসামাল পদ্ম শিবির। শুরুটা করেছিলেন ভোজপুরী অভিনেতা পবন সিং। তাঁকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পবন জানিয়ে দেন তিনি আসানসোলে প্রার্থী হতে পারবেন না। মুখ পোড়ে বিজেপির।এখানেই শেষ নয়। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ ও বিদ্রোহ শুরু হয়েছে সর্বস্তরে। কারণ, প্রার্থী তালিকায় নাম নেই গত লোকসভা ভোটে প্রায় আড়াই লক্ষ ভোটে জেতা মোদি মন্ত্রিসভার সদস্য জন বার্লার। ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। টিকিট না পাওয়ার জন্য সরাসরি দায়ী করেছেন আলিপুরদুয়ার কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে। তবে বার্লার মান ভাঙাতে টিগ্গাই হাজির হয়েছিলেন বানারহাটের লক্ষ্মীপাড়া চা-বাগান এলাকায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও জন বার্লা দেখাই করলেন না টিগ্গার সঙ্গে।

ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আদিবাসীদের জন্য কিছুই করেননি টিগ্গা। কোনও আন্দোলন পর্যন্ত করেননি। বরং এত অল্প সময়ে টিগ্গা কীভাবে এত সম্পত্তির মালিক হল, তা নিয়ে খোঁজখবর করা উচিত!’ তাঁর আরও অভিযোগ, ‘বিধায়কদের একাংশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার ব্যাপারে লাগাতার বদনাম করে গিয়েছেন টিগ্গা।’
তাহলে কি অন্য কোথাও থেকে প্রার্থী হবেন তিনি? নাকি টিগ্গার হয়ে প্রচারে যাবেন? বার্লার ইঙ্গিতবাহী জবাব, ‘আমি আমার লোকেদের ছেড়ে কোথায় যাব! সব আদিবাসীরা এক হয়ে যাব। এখানেই থাকব! আর প্রচার! টিগ্গার হয়ে প্রচারে গিয়ে মানুষের কাছে মার খেতে চাই না!’

গেরুয়া শিবিরে এই বিদ্রোহের মাঝেই আবার আলিপুরদুয়ার তথা ডুয়ার্সজুড়ে জোর গুঞ্জন—জন বার্লা যোগাযোগ শুরু করছেন প্রতিপক্ষে শিবির তৃণমূলের সঙ্গে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...