Wednesday, June 24, 2026

রাতারাতি সাড়ে চার হাজার টাকা বাড়লো সোনার দাম!

Date:

Share post:

বিয়ের মরশুমে সব বাড়িতেই সোনা কেনার হিড়িক। কিন্তু রাতারাতি প্রায় ৪৫০০ টাকা সোনার দাম বৃদ্ধিতে (Gold Price hike) মাথায় হাত মধ্যবিত্তের। কেনা তো দূরের ব্যাপার হলুদ ধাতুর দিকে তাকালেই ছ্যাঁকা লাগছে। আজ, ৭ মার্চ ২২ ক্যারেটের সোনার দাম অনেকটাই বেড়েছে। গতকালের তুলনায় ৪০০ টাকা বেড়ে ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬০ হাজার ১০০ টাকা। আর ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১ হাজার টাকা। অর্থাৎ একদিনেই সোনার দাম (Gold Price) বেড়ে গেল ৪০০০ টাকা!

বিয়ের মরশুমে বাঙালি ও বাঙালি সপরিবারেই সোনা কেনার জন্য আলাদা বাজেট ঠিক করা হয় কিন্তু এবার তো সব বাজেটের ঊর্ধ্বে চলে গেল বলছেন সাধারণ মানুষ। এদিন ২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫ হাজার ৫৬০ টাকা যা গতকালের তুলনায় ৪৩০ টাকা বেশি এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৫৫ হাজার ৬০০ টাকা। একদিনেই ৪৩০০ টাকা দাম বেড়েছে।

আবে সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেলেও রুপোর দাম সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৪৪০ টাকা। অর্থাৎ আজ বৃহস্পতিবার ১ কেজি রুপোর দাম হল ৭৪ হাজার ৪০০ টাকা।


Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...