Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিলল সমাধানসূত্র! রবিবার থেকেই শিলিগুড়ির সব ওয়ার্ডে পৌঁছল জল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে অবশেষে মিলল সমাধান। আগেভাগেই মেয়র রবিবারের মধ্যে এই জল যন্ত্রণা মেটার আশ্বাস দিলেও লাভের লাভ হয়নি। উল্টে মেয়ররের সাংবাদিক সম্মেলন চলাকালীন শনিবারই শিলিগুড়ি পুরসভায় (Siliguri Municipal Corporation) গাজোয়ারির পথে হাঁটে গেরুয়া কর্মী, সমর্থকরা। পুরসভা চত্বরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে তারা। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কিছুক্ষণের মধ্যে সেই জায়গা থেকে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের সরিয়ে দেয় পুলিশ। তারপরও রাজ্য প্রশাসন ও পুরসভার তরফে বারবার রবিবারের মধ্যে সমস্যা মেটার আশ্বাস দিলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে পায়ের তলার মাটি হারিয়ে নয়া রাজনীতি শুরু গেরুয়া শিবিরের। তবে এদিন আশ্বাস মতো জল যন্ত্রণা মেটাতেই বেশ বেকায়দায় বিজেপি।

 

বিগত পাঁচদিন জল নিয়ে বেজায় সমস্যায় পড়েন শিলিগুড়ি পুরসভার বাসিন্দারা। অবশেষে রবিবার বিকেল থেকেই বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল। ইতিমধ্যে ২৫, ২৬, ২৭, ২৯, ৩৩, ৩৪, ৩৫, ২৮, ২০, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হয়েছে। খুব শীঘ্রই পুরসভার সব এলাকায় জল পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। মেয়র এদিন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। একাধিকবার নিয়েছেন খোঁজখবরও। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই দ্রুত সমস্যার সমাধান হয়েছে। আমরা তাঁর নির্দেশ মতো কাজ করেছি। তিনি আরও বলেন, পিএইচই ও সেচ দফতরের সঙ্গে পুরনিগম আলোচনা করেছে। পুরনিগমকে জানানো হয়েছে, তিস্তা থেকে জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

তবে, পানীয় জলের সমস্যা মেটাতে মহানন্দা সহ শহর ও লাগোয়া সমস্ত নদী সংস্কার করা হবে বলে জানিয়েছেন মেয়র। পুরসভা সূত্রে খবর, সেচ দফতরের সঙ্গে কেএমডিএ যৌথভাবে এই কাজ করবে। খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...