Saturday, June 13, 2026

‘গণনায় সতর্ক থাকুন’, বার্তা দিয়ে তিহার জেলে ফিরলেন কেজরিওয়াল

Date:

Share post:

আদালতের নির্দেশ মতো ২ জুন তিহার জেলে (Tihar jail) আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার আত্মসমর্পণ (surrender) করলে বিজেপির ষড়যন্ত্রে কতদিনে তিনি নিজেকে নিরপরাধ প্রমাণ করে বাইরে বেরোতে পারবেন তা নিয়ে সংশয় রবিবার জেলে ঢোকার আগেও প্রকাশ করেন কেজরি। তবে তিনি তার থেকেও বেশি উদ্বেগ প্রকাশ করেন নির্বাচনের গণনা নিয়ে। ৪ জুন ভোট গণনার সময় যেহেতু তিনি নিজে উপস্থিত থাকতে পারছেন না তাই I.N.D.I.A. জোটের শরিক ও তাদের কর্মীদের ভোট গণনা (vote counting) নিয়ে সতর্ক করে দাবি করেন, লোকসভা নির্বাচনে জয় আবশ্যম্ভাবী।

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বাবা-মায়ের আশীর্বাদ নিয়ে, সন্তানদের আলিঙ্গন করে বেরিয়ে পড়েন। সেখান থেকে রাজঘাটে শ্রদ্ধা জানান। এরপর কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেন। সেখান থেকে আপের সদর দফতরে কর্মীদের উদ্দেশে ভাসন দেন। সেখানেই তিনি দাবি করেন, লোকসভায় বিজেপির জয় সম্ভব নয়।

কেজরিওয়াল দাবি করেন বুথ ফেরৎ সমীক্ষা বিজেপির তৈরি করা নকল সমীক্ষা। তাঁর দাবি, শেয়ার মার্কেটে (share market) মোদি-শাহের বন্ধুরা পয়সা খাটিয়েছেন। ফলে এই রকম ফলাফল দেখানোর পর মার্কেট খুলতেই বিরাট লাভ করেছেন তাঁরা। আরএসএস (RSS)-এর অভ্যন্তরে মোদি-শাহকে নিয়ে যে বিদ্রোহ শুরু হয়েছে, এই ফলাফল দেখিয়ে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই কারণে জোটের সব দলের ভোট গণনার এজেন্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তাঁর দাবি, I.N.D.I.A. জোটের জয় নিশ্চিত, তাই গণনার সময় সতর্ক থাকতে হবে যাতে বিজেপি সেই ফলাফল বদলে না দিতে পারে।

কর্মীদের জন্য বক্তৃতার পরই দলের শীর্ষনেতাদের সঙ্গে তিহার জেলের পথে রওনা দেন কেজরিওয়াল। আপ নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেন, কেজরিওয়াল জেলে গেলেও তাঁর দিল্লি ও দিল্লির মানুষদের দেখাশোনার দায়িত্ব শীর্ষ নেতৃত্বের উপর দিয়ে গিয়েছেন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...