Saturday, June 27, 2026

উত্তরে চরম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! আলিপুরদুয়ারে ‘নো ভোট টু মনোজ’-র ডাক বারলার

Date:

Share post:

চরমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! টিকিট না পেতেই বিজেপির বিরোধিতায় নেমেছেন আলিপুরদুয়ার লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। বুধবার একটি রেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা জেলা বিজেপি সভাপতি মনোজ টিগ্গার বিরুদ্ধে ফের বিষ্ফোরক মন্তব‍্য করেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে দেখেই মাদারিহাটে কাঞ্চন কন্যা এক্সপ্রেসের স্টপেজ শুরুর অনুষ্ঠান ছাড়েন জন বারলা। তাঁকে দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন বারলা। লোকসভার প্রার্থীকে সরাসরি দুর্নীতিবাজ বলে আখ‍্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী হিসেবে মনোজ টিগ্গার বিরুদ্ধে ‘নো ভোট টু মনোজ’ স্লোগানও দেন জন বারলা।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে আলিপুরদুয়ারের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গার। তারপর থেকেই ‘না খুশ’ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। প্রসঙ্গত গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁর বাড়িতে চা শ্রমিক সংগঠনের এক বৈঠকে টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন মনোজ টিগ্গার হয়ে প্রচারে যাবেন না তিনি। বুধবার মাদারিহাটে রেলের অনুষ্ঠানে মুখমুখি হন দুজন। এরপরেই ক্ষোভ উগড়ে দেন জন বার্লা। তিনি মনোজ টিগ্গাকে স্পষ্ট বলেন প্রার্থীপদ প্রত‍্যাহার করে নিতে। জন বার্লা বলেন,” মনোজ জেলা সভাপতি আমার সম্মতিতে হয়েছে। প্রার্থী পদ পাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেনি। উপরন্তু আমাদের চা বাগান সংগঠনটিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। আমি মনোজ টিগ্গার হয়ে প্রচার করব না”।

আরও পড়ুন- ছেঁড়া হল টিএমসিপির ফ্লেক্স-ব্যানার, পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি TMCP রাজ্য সভাপতির

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...