Saturday, June 27, 2026

ছেঁড়া হল টিএমসিপির ফ্লেক্স-ব্যানার, পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি TMCP রাজ্য সভাপতির

Date:

Share post:

হলদিয়া মেঘনাদ সাহা পলিটেকনিক কলেজের গেটে জনগর্জন সভার প্রচারে মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের তরফে ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু বুধবার সেই ফ্লেক্স ও ব্যানার একটা ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়। প্রিন্সিপালের বক্তব্য, কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করা যাবে না। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক ও পলিটেকনিক সেলের দায়িত্বপ্রাপ্ত তন্ময় ঘোষ বলেন, এই ধরনের ঘটনা বেশকিছু পলিটেকনিক কলেজে ঘটছে এবং পলিটেকনিকের ডাইরেক্টরের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ছাত্র সংসদ নির্বাচন স্থগিত থাকার অর্থ এটা নয় যে কেউ টিএমসিপি করতে পারবে না। যারা ভাবছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা ছিঁড়ে দিয়ে, ভয় দেখিয়ে আমাদের আটকাতে পারবে তারা ভুল ভাবছে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

আরও পড়ুন- উঠে যাচ্ছে উচ্চমাধ্যমিক! নতুন ফরম্যাট ঘোষণা শিক্ষা দফতরের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...