Saturday, April 4, 2026

পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন যশস্বী , টপকে গেলেন বিরাট কোহলিকে

Date:

Share post:

আজ থেকে ধর্মশালায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন যশস্বী জসওয়াল। প্রথম দিনই বলের পাশাপাশি ব্যাট হাতে দাপট টিম ইন্ডিয়ার। প্রথম ইনিংসে কুলদীপ যাদব-রবিচন্দ্রন অশ্বিনের বোলিং-এর দাপটে ইংল্যান্ড গুটিয়ে যায় ২১৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে অপরাজিত শুভমন। ৫৭ রান করেন যশস্বী জসওয়াল। আর এই রান করতেই নজির গড়েন যশস্বি। যেখানে টপকে গেলেন বিরাট কোহলিকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে ৬৫৫ রান করেছেন বিরাট কোহলি।আর এদিন ৫৭ রান করতেই বিরাটকে ছাপিয়ে গেলেন যশস্বী। চার টেস্টেই ৬৫৫ রান করে ফেলেছিলেন তিনি। বৃহস্পতিবার ১ রান করতেই তিনি টপকে গেলেন বিরাটকে। এবার যশস্বীর সামনে শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। পঞ্চম টেস্টে ৫৭ রান করেন যশস্বী।এর সুবাদে এক সিরিজে ৭১২ রান করে ফেললেন তিনি। দ্বিতীয় ইনিংসে ছাপিয়ে যেতে পারেন গাভাস্করকে । ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৭৭৪ রান করেছিলেন তিনি।

চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ থেকেই ফর্মে ছিলেন যশস্বী। ৮০ রান করেছিলেন হায়দরাবাদে। পরের দু’টি ম্যাচে দ্বিশতরান করেছিলেন যশস্বী। রাঁচিতে চতুর্থ টেস্টে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন দু’টি ছক্কা মারেন ভারত অধিনায়ক। আর এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর ছক্কার সংখ্যা ৫১। সামনে শুধু বেন স্টোকস। শীর্ষে থাকা স্টোকস এখনও পর্যন্ত মেরেছেন ৭৮টি ছক্কা।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, দাপট ভারতের, প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...