Sunday, April 5, 2026

লোকসভার লড়াইয়ে রামরাজ্যে প্রার্থী টেলিপর্দার ‘রাম’! কোন কেন্দ্র থেকে লড়বেন?

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে এনডিএ জোট। উত্তরপ্রদেশে ৮০ আসনই তাঁদের হবে বলে ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। এরপর প্রার্থী তালিকাতেও চমক দিতে চলেছে বিজেপি। জানা যাচ্ছে আসন্ন লোকসভা ভোটে রামরাজ্যে প্রার্থী হতে চলেছেন খোদ ‘রাম’ই। রামায়ণ খ্যাত ‘রাম’ অরুণ গোভিলকে এবারের নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, গত ২ মার্চ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে উত্তর প্রদেশের ৫১ জন প্রার্থীর নাম। খুব শীঘ্রই দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে পদ্ম শিবির। রাজনৈতিকমহলে খবর, উত্তরপ্রদেশের মেরঠ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হতে চলেছেন টেলিপর্দার রাম। জানা গিয়েছে, রাজেন্দ্র আগরওয়ালের পরিবর্তে অরুণকে টিকিট দিচ্ছে এবার।

আটের দশকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ টেলিপর্দায় রাম চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। তাঁর রাম অবতারে অভিনয় এখনও দর্শকদের মনে দাগ কেটে আছে । সেই অভিনেতাকেই এবার টিকিট দিচ্ছে বিজেপি। প্রসঙ্গত, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অরুণ গোভিল। ‘আর্টিক্যাল ৩৭০’ ছবিতে নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি।

আরও পড়ুন- বসন্তে বই উৎসব: গড়িয়া গ্রন্থমেলা কলকাতা বইমেলার মিনি সংস্করণ, উদ্বোধনে বললেন অরূপ

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...