Saturday, April 4, 2026

হুথি হানায় সমুদ্রে ডুবতে থাকা ২১ নাবিককে উদ্ধার INS কলকাতার

Date:

Share post:

গাল্ফ অফ ইডেনে ফের হামলার শিকার বাণিজ্যিক জাহাজ। আক্রান্ত জাহাজের ডুবতে থাকা ২১ নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনার আইএনএস কলকাতা (INS Kolkata)। চীন থেকে সৌদি আরবে স্টিল নিয়ে যাওয়া ওই মালবাহী জাহাজে হুথি হামলায় ভিয়েতনামের এক নাবিক ও ফিলিপিন্সের দুই নাবিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২ ফিলিপন্সের নাবিক। সবথেকে কাছে থাকা আইএনএস কলকাতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ২১ জন নাবিককে। তাঁদের জিবুতি (Djibouti) বন্দরে নিয়ে যাওয়ার হয় চিকিৎসার জন্য।

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের ফলে বেশ কয়েকমাস ধরে বিপর্যস্ত আরব সাগর, গাল্ফ অফ ইডেন (Gulf of Eden), লোহিত সাগর পথে বাণিজ্যিক জাহাজ পরিবহন। বারবার হুথি জঙ্গিগোষ্ঠীর হামলায় বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনী ১০টি রণতরী তৈরি রেখেছে জলদস্যুর হামলা ও ড্রোন হামলা ঠেকাতে। অন্যদিকে আমেরিকার নৌ গোয়েন্দা বাহিনীও সক্রিয়ভাবে এই ধরনের হামলার ওপর নজরদারি চালাচ্ছে।

গাল্ফ অফ ইডেনে বুধবার বার্বাডোজের (Barbados) পতাকাবাহী একটি জাহাজে ড্রোন (drone) হামলা চালায় ইরানের মদতপুষ্ট হুথি জঙ্গিরা। মিসাইল হামলায় আগুন লেগে যায় গোটা জাহাজে। মৃত্যু হয় তিন নাবিকের। বিপর্যস্ত জাহাজ ছেড়ে লাইফবোটে সমুদ্রের বুকে ভেসে বেড়াতে বাধ্য হন নাবিকরা। সেই সময় আইএনএস কলকাতা সেখানে পৌঁছায় ও দ্রুত উদ্ধারের কাজ চালায়। তাদের হেলিকপ্টার ও নৌকার সাহায্যে উদ্ধার কাজ চালানো হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে এক ভারতীয় নাবিকও ছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...