Friday, June 26, 2026

চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা নিয়ে কড়া নির্দেশ রাজ্য সরকারের

Date:

Share post:

নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেনটিভ প্রকল্পের সুবিধা, যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথ ভাবে পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিভিন্ন বণিক সভা ও শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্ত দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, বৈঠকে শিল্পপতিদের তরফে ইনসেনটিভ স্কিমের বিষয়টি উত্থাপন করা হয়। বলা হয়, অনেক ক্ষেত্রেই ইনসেনটিভ দেওয়াকে ঘিরে আদালতে মামলা হচ্ছে। আবার বহুক্ষেত্রে দেখা যাচ্ছে, শিল্পোদ্যোগীদের তরফে ঋণের আবেদন করে বিনিয়োগ প্রকল্পের কাগজপত্র ব্যাঙ্কে জমা পড়ার পরেও ইনসেনটিভ স্কিম সংক্রান্ত অনুমোদন না মেলায় সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গতি আনার প্রয়োজন রয়েছে।

জানা গিয়েছে, এর পরেই মুখ্যসচিবের তরফে সংশ্লিষ্ট দফতরের সচিবদের বলা হয়েছে, এই কাজে গতি আনতে যা যা করা প্রয়োজন, তাই করতে হবে। এছাড়াও শিল্পপতিরা রাজ্যে যে বিনিয়োগ আনছেন, সেই বিষয় নিয়ে আরও প্রচারের প্রয়োজন আছে বলে এদিনের বৈঠকে উল্লেখ করা হয়। ফলে শিল্পের জন্য ডেস্টিনেশন বেঙ্গলের প্রচারে আরও জোর দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই রাজ্যের কত টাকার বিনিয়োগ হয়েছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেহেতু বিভিন্ন দপ্তরে নানান সময় বিনিয়োগ এসেছে, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিজ নিজ তথ্য তৈরি করতে বলা হয়েছিল। সেই তথ্য তৈরির কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও মুখ্যসচিব খোঁজখবর নিয়েছেন বলেও জানা গিয়েছে। তিনি এই কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...