Friday, June 26, 2026

১২ মার্চেই নতুন খবর!নবান্নের বৈঠকে বড় সিদ্ধান্ত

Date:

Share post:

ফের কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে ফের জেলায় জেলায় প্রকল্প উদ্বোধন। আগামী ১২ মার্চ কলকাতা থেকেই জেলায় জেলায় ভার্চুয়ালি বাকি থাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর।

রাজ্যের সব জেলার জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তেমন কথাই জানিয়েছেন মুখ্যসচিব বিপি গোপালিকা। নির্দেশে জানানো হয়েছে, ১২ মার্চের অনুষ্ঠান কোথায় হবে ও কী ভাবে হবে জানিয়ে দেওয়া হবে। জেলাশাসকেরা যেন প্রস্তুতি নেন। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যসচিব৷ তেমনটাই নবান্ন সূত্রের খবর।এদিন মুখ্যসচিব আরও বলেন, লোকসভা নির্বাচনে কোনও হিংসা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে। জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে নির্দেশ মুখ্যসচিবের। জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে , কোনও হিংসা ছাড়া শান্তিপূর্ণ ভোট করাতে চায়। সেই ভাবেই আপনাদের পদক্ষেপ করতে হবে।

জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ৯৫ শতাংশ মানুষের কাছে এই টাকা পৌঁছে গিয়েছে। এখনও পাঁচ শতাংশ শ্রমিকের টাকা পাওয়া বাকি। কেন এই সব শ্রমিকদের টাকা পেতে দেরি হচ্ছে, সেই বিষয়টি এদিন জানতে চান মুখ্য সচিব। বাকি শ্রমিকদের কাছেও যাতে একশো দিনের কাজের টাকা পৌঁছে যায় সেই নির্দেশই দিয়েছেন তিনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...