Monday, April 6, 2026

দেশ জুড়ে ১৫০-র বেশি জনসভা-রোড শো প্রধানমন্ত্রীর, শনিবার ফের বঙ্গে মোদি

Date:

Share post:

এবার লোকসভা ভোটে বিজেপির লক্ষ্য ৪০০! সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ঘোষণা করেছেন। আর বিজেপির “মিশন ২০২৪”- কে সামনে রেখে লোকসভা নির্বাচনের গোটা দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বয়ং মোদি।

দক্ষিণ ভারতে বিজেপি অনেকটাই দুর্বল। তাই শুধুমাত্র ৩৫ থেকে ৪০টি সভা করার কথা প্রধানমন্ত্রীর, আর গোটা দেশে সেই সংখ্যাটা দেড়শোরও বেশি! সঙ্গে অসংখ্য রোডশো। ২৫ মার্চ থেকে কোমর বেঁধে শুরু প্রচার করবেন মোদি। যদিও চলতি মাসে ইতিমধ্যেই বাংলা থেকে তাঁর প্রচার শুরু করে দিয়েছেন। বাংলায় তাঁর তিনটি সভা হয়ে গিয়েছে।আগামিকাল, শনিবার শিলিগুড়িতে ফের সভা করবেন মোদি। এর আগে গত পয়লা মার্চ আরামবাগ, ২ মার্চ কৃষ্ণনগর এবং ৬ মার্চ বারাসাতে সভা করেছেন মোদি।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...