Wednesday, June 24, 2026

এই নিয়ে দ্বিতীয়বার, ফের পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

Date:

Share post:

পাকিস্তানেরর ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসিফ আলি জারদারি। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন তিনি। প্রসঙ্গত পিপিপির (PPP) সমর্থনেই সরকার গঠন করেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ। বিশ্লেষকরা বলছেন, নওয়াজ-শাহবাজদের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোয় ‘পুরস্কার’ পেলেন জারদারি।

৬৮ বছরের জারদারিকে যৌথভাবে প্রার্থী করেছিল পিপিপি এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ। প্রতিপক্ষ ছিল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মহম্মদ খান আচাকজাই (৭৫)। পাক সংসদ সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ মহম্মদ খান পেয়েছেন ১১৯টি ভোট। সংখ্যাগরিষ্ঠতার জোরেই পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি।

জারদারি এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম বেসামরিক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চলেছেন। ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর আসিফ রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে গর্বিত দ্রাবিড়

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...