Wednesday, June 24, 2026

লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই ইস্তফা জাতীয় নির্বাচন কমিশনারের

Date:

Share post:

শিয়রে লোকসভা নির্বাচন। গোটা দেশ তাকিয়ে লোকসভা ভোটের নির্ঘণ্টের দিকে। সেই লোকসভা ভোটের আগেই সকলকে অবাক করলেন অরুণ গোয়েল (Election Commissioner Arun Goel)। নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। স্বভাবতই প্রশ্ন উঠছে, আচমকা কেন এমন পথ বেছে নিলেন নির্বাচন কমিশনার? তবে কী কারণে পদত্যাগ তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেছেন এই ইস্তফা পত্র। সাতদিন আগেই কলকাতায় এসেছিলেন নির্বাচন কমিশনার অরুণ। ভোটের আগে রাজ্যে এসেছিল কমিশনের ‘ফুল বেঞ্চ’। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে এসেছিলেন অরুণ গোয়েলও। তার পরেই আচমকা তাঁর ইস্তফা দেওয়ার খবর সামনে এল।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন গোয়েল। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় করছে কমিশন, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।

নিয়ম হল দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েলই সব দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই ছিল। অরুণ গোয়েল নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেওয়ার পর দুটো পদই শূন্য হয়ে গেল। তার মানে, এখন ‘ফুল বেঞ্চ’ বলতে শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারই আছেন।

আরও পড়ুন- এই নিয়ে দ্বিতীয়বার, ফের পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলি জারদারি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...