Wednesday, June 24, 2026

প্রার্থী না হতে পেরে ‘অখুশি’ অর্জুনের শুভেচ্ছা পার্থকে, দল বললে করবেন প্রচারও

Date:

Share post:

ভেবেছিলেন বারাকপুর থেকে তাঁকে প্রার্থী করবে তৃণমূল (TMC)। কিন্তু রবিবার সকাল ১০টায় হোয়াট্সঅ্যাপে বার্তা পান প্রার্থী হচ্ছে না তিনি। তাঁর জায়গায় বর্তমান রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partah Bhowmik) প্রার্থী করেছে দল। সিদ্ধান্তে অখুশি অর্জুন সিং (Arjun Singh)। তবে, সৌজন্য ভোলেননি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই পার্থ ভৌমিককে শুভেচ্ছা জানান অর্জুন। তাহলে কি দলীয় প্রার্থীর হয়ে প্রচারেও দেখা যাবে তাঁকে? উত্তরে অর্জুন জানান, দল যদি নির্দেশ দেয়।

বিজেপির (BJP) টিকিটে সাংসদ পদে জয়ী হয়েও তৃণমূলে ফিরে এসেছিলেন অর্জুন সিং৷ রাজনৈতিক মহলে জল্পনা ছিল, বারাকপুরে তিনিই ফের শাসকদলের প্রার্থী হবেন। সেই আশা নিয়েই এদিন ব্রিগেড পা রাখেন বারাকপুরের সাংসদ৷ কিন্তু সেই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়। এই শুনে মন ভেঙে গিয়েছে অর্জুনের। তবে, তিনি জানান, এ দিন সকালেই হোয়াটসঅ্যাপে জানানো হয় তাঁকে প্রার্থী করা হচ্ছে না৷

টিকিট না পেয়ে অখুশি হলেও ক্ষুব্ধ নন অর্জুন। বলেন, “আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল। আমি তো প্রার্থী হওয়ার বিষয়ে আশাবাদী ছিলাম। কারণ আমাকে সেরকমই বলা হয়েছিল। প্রার্থী হচ্ছি ভেবেই ব্রিগেডে গিয়েছিলাম। যাই হোক, দিদিমণি আমার গুরুজন। উনি যা ভাল মনে করেছেন, সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।“

যদিও ধোঁয়াশা বজায় রেখে অর্জুন বলেন, “আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। আজকের দিনটা বিশ্রাম নেব। পার্থ ভৌমিকের সঙ্গে কথা হয়েছে। ওঁকে আমি মন থেকে শুভেচ্ছা জানিয়েছি।“ তাহলে কি তাঁর হয়ে প্রচারেও যাবেন? উত্তরে অর্জুন জানান, দল যদি নির্দেশ দেয়।

আরও পড়ুন- ব্রিগেডে ব়্যাম্প মাতানো রচনাকে দিয়েই হুগলিতে লকেট কাঁটা তুলবে তৃণমূল?

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...