Tuesday, June 23, 2026

মিলল না জামিন! সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল শেখ শাহজাহানের

Date:

Share post:

সিবিআই হেফাজতের (CBI Custody) মেয়াদ আরও ৪ দিন বাড়ল সন্দেশখালির শেখ শাহজাহানের (Seikh Sahjahan)। রবিবার সওয়াল জবাব শেষে এমনই নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের (Basirhat District Court)। এদিন হেফাজত শেষের পর শাহজাহানকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সিবিআই আদালতকে সাফ জানায় শাহজাহানের বিরুদ্ধে আরও নতুন তথ্যপ্রমাণ তাঁদের হাতে আসবে। সেকারণে আরও কিছুদিন যেন তাঁর সিবিআই হেফাজতই দেওয়া হয়। এরপরই তদন্তকারী সংস্থার আর্জি মেনে আগামী ৪ দিনের জন্য শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে এদিন শাহজাহানের তরফে জামিনের আবেদন করা হয়নি বলে খবর।

তবে এদিন আদালতের নির্দেশ শোনার পরেই আদালত চত্বরে ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের মেয়ে শাবানা ইয়াসমিন। আদালতের নির্দেশের পর শাবানাকে প্রশ্ন করা হয়, বাবার সিবিআই হেফজত নিয়ে কী বলবেন? আপনার বাবাকে কি ফাঁসানো হয়েছে? জবাবে শাবানা বলেন, ‘বাবাকেআমার বাবা নির্দোষ। অবশ্যই তাঁকে ফাঁসানো হয়েছে। তবে কারা তাঁর বাবাকে ফাঁসিয়েছে সেই প্রশ্ন শুনে সরাসরি কিছু উত্তর না দিয়ে শাবানা বলেন, যারা প্রকৃত দোষী তাঁরা খুব শীঘ্রই শাস্তি পাবে। আসল সত্য শীঘ্রই সামনে আসবে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...