Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।

২) ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেল ভারতীয় দল । ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার ভারত। ভারতীয় দল ঘরের মাঠে এই সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে।

৩) বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেটাররা যাতে বেশি করে টেস্ট খেলে তার জন্য নতুন ব্যবস্থা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এক মরশুমে কোনও ক্রিকেটার যদি বেশি টেস্ট খেলেন, তাহলে ‘ইনসেন্টিভ’ হিসাবে তিনি বছরের শেষে আলাদা করে টাকা পাবেন। এমনটাই ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ।

৪) আজ বড় ম্যাচ। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ফিরতি ডার্বির আগে চাপমুক্ত থাকার চেষ্টায় দুই প্রধান। মোহনবাগান শেষ ছ’টি ম্যাচে অপরাজিত থেকে লিগ-শিল্ড জয়কে পাখির চোখ করে আইএসএলের শীর্ষস্থান দখলের লড়াই করছে। শেষ দুই ম্যাচ হেরে ডার্বিতে মর্যাদার যুদ্ধে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল।

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে ইনিংস এবং ৬৪ রানে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে দাপট দেখান টিম ইন্ডিয়ার ব্যাটার থেকে বোলাররা। তবে এই ম্যাচে আলাদা করে নজর কাড়েন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। আর এর সুবাদে নজির গড়েন অশ্বিন। শততম টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড গড়েন তিনি।

আরও পড়ুন – ইংল্যান্ডকে পঞ্চম টেস্টে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে টিম ইন্ডিয়া

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...