Friday, June 26, 2026

লক্ষ্মীবারই হাওয়া বদলের ইঙ্গিত! দোলের আগে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

আপাতত পরিষ্কার থাকবে আকাশ। দিনের তাপমাত্রা (Temperature) ক্রমশ বাড়বে। উত্তর-পশ্চিমে বইতে পারে হাওয়া। তবে সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া (Weather) থাকলেও বেলা বাড়লে পাল্লা দিয়ে বাড়বে গরম। পাশাপাশি পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবার রাজ্যে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে দোলের আগে কেমন থাকবে আবহাওয়া? এদিন হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আপাতত পরিষ্কার থাকবে আকাশ। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তর পশ্চিমে হাওয়া বইবে। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। পাশাপাশি এদিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতে বৃহস্পতিবার থেকেই রাজ্যে হাওয়া বদল হতে পারে। পাশাপাশি আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে মৌসম ভবনের তরফে জানান হয়েছে, ওড়িশা এবং রাজস্থানে অবস্থান রয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর সেকারণেই আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিস আরও জানিয়েছে, রবিবার থেকে পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...