Saturday, April 4, 2026

পাহাড় দখলে এবার তৃণমূলের বাজি প্রাক্তন আমলা গোপাল

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। চমকে ভরা এই প্রার্থী তালিকার অন্যতম চমক গোপাল লামা। তাঁকে দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি সক্রিয় রাজনীতিতে যোগ দেন অবসরপ্রাপ্ত আমলা গোপাল লামা। বাম জমানার শেষের দিকে ২০০৮-০৯ সালে শিলিগুড়ির মহকুমা শাসক ছিলেন তিনি। এরপরে পর্যটন দফতরের যুগ্ম ডিরেক্টর পদেও ছিলেন গোপাল লামা। পরবর্তীকালে জিটিএ-র পর্যটন দফতরেও যোগ দেন গোপাল লামা।

গোপাল লামার বিরাট প্রশাসনিক অভিজ্ঞতা। গোর্খা না হলেও বিশেষ করে দার্জিলিং জেলার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। বিভিন্ন স্তরে পরিচিতিও রয়েছে। পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল তাঁর পরামর্শ নিয়ে থাকে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি বৈঠক হয়েছিল। মনে করা হচ্ছে ওই বৈঠক থেকেই মমতা গোপালকে দার্জিলিং আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

আরও পড়ুন- ঝাড়গ্রামে তৃণমূলের মাস্টারস্ট্রোক পদ্মশ্রী কালীপদ সোরেন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...