Wednesday, June 24, 2026

যাদবপুর থেকেই প্রথমবার সাংসদ হয়েছিলেন মমতা, সেই কেন্দ্রে প্রার্থী হয়ে গর্বিত সায়নী

Date:

Share post:

এক সময় বামেদের দুর্গ যাদবপুরে ২০০৯ সাল থেকে জয়ী হয়ে আসছেন তৃণমূল প্রার্থী। প্রথমে কবীর সুমন, তারপর সুগত বসু, আর শেষবার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অর্থাৎ সেই অর্থে যাদবপুরবাসী কোনও স্থায়ী সাংসদ পাননি গত ১৫ বছরে। এবার হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূলের বাজি দলের যুব সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ।

বাংলা হোক বা বাংলার বাইরে বিজেপি শাসিত ত্রিপুরা, বহু লড়াইয়ের সৈনিক সায়নী। যাদবপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার পর সায়নী গর্বিত। বললেন, “এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সাংসদ হয়েছিলেন। আমাকে গর্বিত এখান থেকে আমাকে প্রার্থী করার জন্য। কথা দিচ্ছি, যাদবপুর এবার স্থায়ী সাংসদ পাবে ”

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন সায়নী। সে বছর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীও হন। আসানসোল দক্ষিণে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন সায়নী। তবে শুধুমাত্র টিকিট পাওয়ার জন্যই যে তৃণমূলে যোগ দেননি, তা বুঝিয়ে দেন সায়নী। ক্রমশ সংগঠনের কাজে জড়িয়ে পড়েন। এর পর ওই বছরই জুন মাসে তৃণমূলের যুব কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যান অভিষেক। সেই জায়গায় নিযুক্ত হন সায়নী।

সময় নষ্ট না করে রবিবার থেকেই প্রচারে নেমে পড়েন সায়নী। এদিন বিজয়গড়ে দেওয়াল লিখনে নিজে হাজির ছিলেন সায়নী ঘোষ,। মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার সহ টালিগঞ্জ ও যাদবপুরে পৌর প্রতিনিধিবৃন্দর সঙ্গে বৈঠক করেন সায়নী। সোমবার বারুইপুর পূর্ব বিধানসভায় কর্মসূচি রয়েছে তাঁর।

আরও পড়ুন- পাহাড় দখলে এবার তৃণমূলের বাজি প্রাক্তন আমলা গোপাল

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...