Wednesday, June 24, 2026

লোকসভা নির্বাচন ২০২৪: প্রার্থী খুঁজতে এবার কর্পোরেট কায়দায় ইন্টারভিউ স্ট্যালিনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চান? তার জন্য জমা দিতে হবে আবেদনপত্র। তারপর সেখান থেকে শর্টলিস্টেড হয়ে নাম পৌঁছতে হবে ইন্টারভিউ পর্ব অবধি। এবার সবশেষে ইন্টারভিউতে পাশ করতে পারলেই হতে পারবেন নির্বাচনের প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী খুঁজতে এরকমই কর্পোরেট কায়দায় ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে।

রবিবার সকালে চেন্নাইয়ে ডিএমকের সদর দফতর শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ইন্টারভিউ নিয়েছেন প্রার্থীদের। দলের সাধারণ সম্পাদক এস দুরাইমুরুগানও হাজির ছিলেন ইন্টারভিউ প্রক্রিয়ায়।

আরও পড়ুন- যাদবপুর থেকেই প্রথমবার সাংসদ হয়েছিলেন মমতা, সেই কেন্দ্রে প্রার্থী হয়ে গর্বিত সায়নী

সূত্রের খবর, লোকসভা নির্বাচনে ডিএমকে প্রার্থী হতে চেয়ে মোট ২ হাজার ৯৫০টি আবেদন জমা পড়েছিল। সেই আবেদনপত্র খতিয়ে দেখে বেশ কয়েকজনের নাম চূড়ান্ত করা হয়েছে। এদিন সকাল দশটা থেকে তাদের নিয়েই শুরু হয় ইন্টারভিউ। তবে ইন্টারভিউয়ের ফলাফল কবে প্রকাশ হবে সেই নিয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে শুরু থেকেই সক্রিয় ছিল ডিএমকে। শনিবার কংগ্রেস-সহ অন্যান্য শরিক দলের সঙ্গে আসন রফা সেরে ফেলেছে তারা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...