Saturday, April 4, 2026

ব্রিগেড থেকেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো, যোগদান নিয়ে জোর জল্পনা

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হল, ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভার নির্বাচনের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করে দেবেন। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। রাজনৈতিক মহল বারবার দাবি করছিল, ব্রিগেডের ঐতিহাসিক সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় আরেক চমক থাকতে পারে তৃণমূলে যোগদান নিয়ে।

এবার প্রার্থী তালিকা চমক থাকে, নাকি পুরনোদের উপরেই আস্থা রাখবেন তৃণমূল সভানেত্রী (Mamata Banerjee)?  এই নিয়েই এখন তুমুল চর্চা রাজনৈতিক মহলে। পুরোনোদের দিকে পাল্লা ভারী? নাকি নতুনরা উঠে আসবেন এবারের লোকসভায় জোড়াফুল প্রতীকে লড়ার জন্য? সেদিকেই তাকিয়ে বাংলা।

পাশাপাশি সম্প্রতি দলবদল চলছেই। তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস রায়। আবার বিচারপতির আসন ছেড়ে সোজা পদ্ম হাতে তুলে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী গিয়েছেন জোড়াফুলে। শনিবারে পদত্যাগ করেছেন জঙ্গলমহলের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। এদিনের মঞ্চ থেকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা। একইসঙ্গে জল্পনায় রয়েছে দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়. সৌরভ-ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়-সহ বেশ কিছু হেভিওয়েটদের নাম। তালিকাতে বেশ কয়েকজন আমলাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন প্রার্থী তালিকায় চমক থাকে না যোগদানে- সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...