Saturday, May 16, 2026

পদ থেকে ইস্তফা IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, ব্রিগেড মঞ্চে তৃণমূল প্রার্থী তালিকায় থাকার সম্ভাবনা

Date:

Share post:

রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) (রায়গঞ্জ রেঞ্জ) পদ থেকে ইস্তফা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। নবান্নর পক্ষ থেকে সেই ইস্তফা গ্রহণও করা হয়। তবে পদ থেকে ইস্তফা দিয়ে ব্রিগেডের মঞ্চেই রাজ্যের শাসকদলের যোগের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তৃণমূলেরই এক মহল থেকে। সেই সঙ্গে লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করার সম্ভাবনাও থাকছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে।

কিছুদিন আগেই স্বেচ্ছা-অবসরের (VRS) আবেদন জানান রাজ্য পুলিশের রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। নবান্নর পক্ষ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়। কর্মজীবনের মেয়াদ পূরণের ৫বছর আগেই অবসর গ্রহণের আবেদন করলেন তিনি। আগে এই দক্ষিণ দিনাজপুর জেলাতেই পুলিশ সুপারের দ্বায়িত্ব সামলেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা। আবার নির্বাচন ও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই তাঁর ইস্তফা রাজনৈতিক মহলে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এর আগেও ২০২১-এর নির্বাচনের আগে পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবীর। সেই ট্যাডিশন ২০২৪ সালেও দেখা যেতে পারে।

রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হওয়ার কারণে দক্ষিণ দিনাজপুর সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তাঁর। এর আগে তিনি দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্বও সামলেছেন। আর এই জেলাতেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বালুরঘাট (Balurghat) থেকে লোকসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই পরিস্থিতিতে তৃণমূল পাল্টা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রে প্রার্থী করতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। ব্রিগেডের মঞ্চ থেকেই সেই ঘোষণা শোনা যাবে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...