Saturday, March 14, 2026

ডার্বির রং সবুজ-মেরুন, ISL-এর ফিরতি বড় ম্যাচে লাল-হলুদকে ৩-১ গোলে হারালো মোহনবাগান

Date:

Share post:

ডার্বির রং সবুজ-মেরুন। ISL-এর ফিরতি বড় ম্যাচে লাল-হলুদকে ৩-১ গোলে হারালো মোহনবাগান। বাগানের হয়ে গোল জেসন কামিংস, লিস্টন কলাসো এবং পেত্রাতোসের। লাল-হলুদের হয়ে গোল ক্রেসপোর।

প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পরে ইস্টবেঙ্গল। প্রথমে সুযোগ পেয়ে গেলেও সোনার সুযোগ হেলায় হারান লাল-হলুদ ক্যাপ্টেন ক্লেইটন সিলভা। তারপর থেকেই দাপট শুরু করে মোহনবাগানের। এরপর এক এক করে তিন গোল তুলে নেয় তারা। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল এক গোল ফেরত দিলেও তা জয়ের জন্য বা ১ পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না।

দ্বিতীয়ার্ধে একেবারে বদলে যায় ইস্টবেঙ্গল। দুই পরিবর্তন আনেন কুয়াদ্রাত। আর তাতেই আক্রমণে ফেরে লাল-হলুদ। একটা গোলও শোধ করে তারা। সউল ক্রেসপোর গোলে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল।

এদিনের ডার্বিতে প্রথম দুই গোলের ক্ষেত্রেই অবদান সেই প্রেত্রাতোসের। রবিবারের ডার্বিতে যদিও প্রথম সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলই। ১২ মিনিটে পেনাল্টি আদায় করেন ক্লেইটন সিলভা। নিজেই শট নিতে গিয়ে সুযোগ নষ্ট করেন। ডানদিকে ঝাঁপিয়ে শট বাঁচান বিশাল কাইত। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-হলুদ।  ২৭ মিনিটে প্রথম গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। প্রভসুকান গিলের ভুলেই পিছিয়ে পড়ে কুয়াদ্রাতের দল। পেত্রাতোসের ডানদিক থেকে নেওয়া শট কোনওমতে গিল বাঁচালেও তা বিপদের বাইরে করতে পারেননি বল গিয়ে পড়ে কামিন্সের পায়ে। ট্যাপ করে গোল করে যান বিশ্বকাপার। তেব একটা গোল নয়, প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মোহনবাগান। পেত্রাতোস ৩৬ মিনিটে ফের গোল করান লিস্টন কোলাসোকে গিয়ে। এক্ষেত্রেও তাঁর শট বারে লাগে। ফিরতি বল ফের পান পেত্রাতোস। বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টনকে পাস দিলে তিনিও ট্যাপ করে বল জালে ঢোকান। প্রথমার্ধের একেবারে শেষদিকে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। নন্দাকুমারের বক্সের মধ্যে ফাউল করে বসায় সুযোগ পায় সবুজ-মেরুন। গোল করতে ভুল করেননি পেত্রাতোস।

দ্বিতীয়ার্ধ শুরু থেকে দাপট দেখায় লাল-হলুদ । যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে ১-৩ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হো গোলটি করেন ক্রেসপো। ক্লেইটনের ক্রস বুকে রিসিভ করে গোল করে যান। এরপর সুযোগ পেয়েছিলেন ক্লেইটন। তবে বিশাল ফের সেভ করেন। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে লাল-হলুদ। দিশেহারা অবস্থা হয় মোহনবাগান সুপার জায়েন্টের। তবে গোল খায়নি তারা। ফলে সমস্যা হয়নি হাবাসের।

আরও পড়ুন- লোকসভা নির্বাচন ২০২৪: প্রার্থী খুঁজতে এবার কর্পোরেট কায়দায় ইন্টারভিউ স্ট্যালিনের

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...