Saturday, April 4, 2026

ঝাড়গ্রামে তৃণমূলের মাস্টারস্ট্রোক পদ্মশ্রী কালীপদ সোরেন

Date:

Share post:

রবিবাসরীয় ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। চমকে ভরা সেই তালিকায় অন্যতম বড় চমক পদ্মশ্রী কালীপদ সোরেন। তাঁকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে ‘পদ্মশ্রী’ সম্মান পান তিনি। গত মাসেই জঙ্গলমহল সফরের শেষদিনে ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় কালীপদ সোরেনের হাতে বঙ্গবিভূষণ তুলে দেন মুখ্যমন্ত্রী।

সাঁওতালি সাহিত্যজগতের “নক্ষত্র” বলা হয় কালীপদ সোরেনকে। তিনি খেরওয়াল সোরেন নামেই সাহিত্যচর্চা করে থাকেন। কলেজ জীবন থেকেই ‘রিমিল’ নামের একটি সাঁওতালি পত্রিকার সম্পাদনা শুরু করেন তিনি। সাহিত্যিক কালীপদ চাকরি করতেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। দীর্ঘ ৩৩ বছর চাকরি জীবনে তিনি কোনও প্রমোশন নেননি শুধুমাত্র সাহিত্য চর্চার জন্য। শুধু পত্রিকা সম্পাদনাই নয়, কলকাতায় থাকাকালীন তিনি কলকাতায় বসবাসকারী সাঁওতাল সম্প্রদায়ের জন্য একটি নাট্যদলও তৈরি করেন।

২০০৭ সালে ‘চেৎরে চিকায়েনা’ নাটকের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান কালীপদ সরেন। ২০১৯ সালে দিব্যেন্দু পালিতের বাংলা উপন্যাস ‘অনুভব’ সাঁওতালি ভাষায় অনুবাদ করে আবারও সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। এছাড়াও পেয়েছেন সাঁওতালি লেখক সংগঠনের পুরস্কার, রঘুনাথ মুর্মু ফেলোশিপ, অনগ্রসর কল্যাণ বিভাগের পুরস্কারও। ২০২২ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। ২০২৪ সালে পান রাজ্য সরকারের পুরস্কার ‘বঙ্গবিভূষণ’। এবার ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি কালীপদ।

আরও পড়ুন- প্রার্থী না হতে পেরে ‘অখুশি’ অর্জুনের শুভেচ্ছা পার্থকে, দল বললে করবেন প্রচারও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...